রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের দরবশেপুরে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৮৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবশেপুর গ্রামে দুঃসাহসিক চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই গ্রামের আজিজুল ইসলাম চৌধুরীর বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে চোরেরা কৌশলে গোয়ালঘরে ঢুকে জেনারেটর, চাউল ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন গতকাল বুধবার সকালে বাড়ির মালিক চুরির ঘটনাটি দেখতে পান। পরে তিনি এলাকার গণ্যমান্য লোকদের বিষয়টি অবহিত করেন। এব্যাপারে বাড়ির মালিক আজিজুল ইসলাম চৌধুরী জানান, প্রতি রাতেই তার বাড়িতে চোরেরা হানা দিচ্ছে। এরই ভয়ে কিছু দিন পূর্বে লন্ডন থেকে তার ভাই, বোন দেশে আসলে তিনি দুই জন নৈশ প্রহরি নিয়োগ দেন। এ চুরির সাথে এলাকার লোকজন জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com