রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শচীন্দ্র কলেজে এড. আব্দুল মজিদ খান এমপিকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজ গর্ভনিং কমিটির সভাপতি এডঃ মোঃ আব্দুল মজিদ খান দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় তাকে শচীন্দ্র কলেজের পক্ষে থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল কলেজের অধ্যক্ষ এস কে ফরাস উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন এড. আব্দুল মজিদ খান এমপি। ইংরেজী প্রভাষক লতিফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার, গর্ভনিং বডির সদস্য মোঃ শরীফ উল্লাহ, মোঃ সজিব আলী। এতে বক্তব্য রাখেন এডঃ সুদিপ কান্তি বিশ্বাস সজল, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, প্রমথ সরকার, মোঃ আব্দুল হোসনে তরফদার, রাখাল চন্দ্র দাশ, নিতেন্দ্র সুত্রধর, সাবেক চেয়ারম্যান আসকর মিয়া, এডঃ আব্দুল মোন্তাকিম চৌধুরী খোকন। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক প্রমোদ সাহাজী, তরিকুল ইসলাম হারুন, মনিভূষন সরকার। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন প্রভাষক দেওয়ান রাফিউল হক খান পাঠান, গীতা পাঠ করেন মানিক ভট্টাচার্য্য। শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তরা রাখেন মোঃ নাছির উদ্দিন ও ইসমাঈল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com