রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৫৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে গতকাল সোমবার পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণ থেকে সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়ায় এসে সমাপ্ত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্যরে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি  নারায়ন রায়, সভাপতি ২ কালীপদ ভট্টাচার্য্য, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি অশোক তরু দাস, সাধারণ সম্পাদক সুখেন্দু রায়, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক প্রমথ চক্রবর্ত্তী বেনু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, ওসি আতাউর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক কর্নমনি দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, ইসকন সাধারন সম্পাদক যুবরাজ গোপ, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি  বিপুল চন্দ্র দেব প্রমুখ। জন্মাষ্টমীর শোভাযাত্রায় বর্ণিল সাজসজ্জায় কৃষ্ণ বলরাম সাজিয়ে শহর প্রদক্ষিণ ছিল নজরকাড়ার মত। এতে উপজেলা পুজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘ, উপজেলা সৎসঙ্গ, ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষিদ, পুজা উদযাপন পরিষদ, সোজাপুর গ্রামবাসীসহ বিভিন্ন গ্রামের সংগঠনের সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com