শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে জমির দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার নন্দনপুর এলাকার বামেশ্বরপুর গ্রামে জমির দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শনিবার বিকালে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মোস্তফা মিয়ার পুত্র মখলেছ মিয়ার সাথে আলফু মিয়ার পুত্র আশিক মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় নজরুল, জাহিদ, সাজন, কাজল, ফজল, রেনু মিয়া, আছকির মিয়া, শাকিল মিয়া, আশিক মিয়া, ফিরোজ আলী, ধন মিয়া ও জব্বর আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com