মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে র‌্যাবের অভিযান ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৮৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ৫টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল, ৪টি সিমকার্ড, মাদক বিক্রির টাকা ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, চুনারুঘাটের ডুলনা গ্রামের মাছিম উল্লার ছেলে দিদার হোসেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চুনারুঘাট থানাধীন আমুরোড বাজারের বাপ্পি স্যানিটারি দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী দিদার হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এডি জে.এম ইমরানসহ একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে ইয়াবা ও উল্লেখিত মালামালসহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া দিদার হোসেন হবিগঞ্জের অন্যতম মাদক স¤্রাট। হবিগঞ্জে সে নিজে মাদকের একটি বড় চক্র গড়ে তোলেছে। তার এই মাদক চক্রের মাধ্যমে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের আখড়া গড়ে উঠে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল। তাকে চুনারুঘাট থানায় মামলারমূলে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com