শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৯২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার  ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ মাদক ব্যবসায়ী ও ১ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১১০ পিস ইয়াবা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন, মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আশিক মিয়ার ছোট ভাই জাহির মিয়া (৩৫), তিতখাই গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র ফজল শাহ (৩৮), আনন্দপুর গ্রামের মৃত ইউছুফ উল্লাহর পুত্র রহমত উল্লা (৫০), হিয়ালা গ্রামের সুন্দর আলীর পুত্র রুবেল মিয়া (২৬), নয়া পাথারিয়ার আলাই মিয়ার পুত্র সাজিদ মিয়া (১৯), সাঙ্গর গ্রামের আজগর আলীর পুত্র রাসেল মিয়া (৩০), নয়াপাথারিয়ার আব্দুর রউফ খানের পুত্র তাহির খান (২২), মৃত আদম আলীর পুত্র সমরাজ মিয়া (৩৮) ও বড় বহুলার লাল মিয়ার পুত্র আজমান আলী (৩৬)।
গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত তিনটায় দিকে চেয়ারম্যান আহাদ মিয়ার বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থান থেকে তাদেরকে আটক করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার এসআই রাজিবুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
একই রাতে অভিযান চালিয়ে বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের শাহ আলম মিয়ার পুত্র একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী রাহাত মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বানিয়াচং-শিবপাশা রোডের আঞ্জইন নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com