শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের উপজেলা গেইট সড়কে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, আমুরোড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, সত্যেন্দ্র চন্দ্র দেব, আব্দুল মালেক, ফরিদ আহমদ, মোছাঃ তৈয়বা খাতুন, মোস্তাক আহমদ তরফদার মাসুম, মোঃ আব্দুল মালেক, সারোয়ার হোসেন, এমদাদুল হক চৌধুরী, মোঃ আব্দুল আজিজ, মোঃ সামছুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয় করণ, ৫% বাৎসরিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ কর্মসূচি পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com