শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে মডার্ণ ক্লাব চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সাহা ব্রাদার্সের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মডার্ণ ক্লাব। স্থানীয় জালাল স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার ফাইনালে তারা গ্রীণ স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে গ্রীণ স্পোর্টিং ক্লাব ১৮.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে লিটন ১৫, রূপন ১৩, সেবক ও শুভ ১২ রান করে সংগ্রহ করে। মডার্ণের ফরহাদ ৩টি, মাইকেল, জসিম ও তুর্য ২টি করে উইকেট লাভ করে।
জবাবে মডার্ণ ক্লাব ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। মডার্ণের মুকুল ২৬, সাইদুর ১৫, মাইকেল ১৪ ও রনি অপরাজিত ১১ রান সংগ্রহ করে। গ্রীণের লিটন ও হাসান ২টি করে উইকেট লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, জিয়াউল হাসান তরফদার মাহিন, ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান ও কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য, আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, মো. আবুল কালাম, মো. হুমায়ুন কবির চৌধুরী শাহেদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ। টুর্ণামেন্টে ৮টি দল অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com