শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বেতন ভাতা ও পেনশনসহ বিভিন্ন দাবীতে হবিগঞ্জ পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে পাওয়ার দাবীতে হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে অর্ধদিবস কর্মবিরতি। গতকাল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টা হতে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ পৌরকর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের আহবানে এ কর্মসূচী পালন করে এসোসিয়েশনের  হবিগঞ্জ পৌরসভা শাখা। কর্মবিরতিতে অংশগ্রহনকারী কর্মকর্তা-কর্মচারীরা বলেন সারা বাংলাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জন্ম হতে মৃত্যু পর্যন্ত নাগরিকদের সেবা প্রদানের সকল দায়িত্ব পালন করে থাকেন। দেশের উন্নয়নে পৌরকর্মকর্তা কর্মচারীরা অগ্রনী ভূমিকা পালন করলেও তারা ন্যায্য অধিকার হতে বঞ্চিত। তারা চাকুরী ও অবসরকালীন জীবনে মানবেতর জীবন যাপন করেন। পৌরর্কমকর্তা কর্মচারীবৃন্দ আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্তাব্যক্তিগন তাদের করুন অবস্থা বিবেচনা করে বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের ব্যবস্থা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com