শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে হাসপাতালের খাদ্য সরবরাহে টেন্ডার ॥ বাজার দরের সাথে সাঞ্জস্য নেই

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৬৬১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ হাসপাতালের বাজার দর অনুযায়ী প্রতি কেজি খাসির মাংস ৬৫০ টাকা, মাছ রুই, কাতলা প্রতি কেজি ৪২০টাকা, পোলাও চাল প্রতি কেজি ৯৫ টাকা সহ ৩৩ প্রকারের খাদ্য সামগ্রীর দাম দেখানো হয়েছে ৪ হাজার টাকার কিছু উপরে। কিন্তু ঠিকাদার ৩৩ প্রকারের খাদ্য সামগ্রীর দাম ধরেছেন মাত্র ৯৪০ টাকা। এই টাকায় তিনি কিভাবে এত টাকার খাদ্য সামগ্রী প্রতিদিন হাসপাতালে সরবরাহ করবেন। এমন দরপত্রে অন্যান্য ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করেছেন। মাধবপুর উপজেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রোববার দুপুরে রোগীদের খাদ্য সামগ্রী বিতরণে দরপত্রে খোলার পর এ চিত্র ধরা পড়ে। রনি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী তাজুল ইসলাম সর্বনিম্ন দরদাতা হিসেবে এ দরপত্র দাখিল করেন। মাধবপুর পৌর কাউন্সিলর আব্দুল হেকিম বলেন, এত কম দামে কোনো অবস্থাতেই রোগীদের খাদ্য সরবরাহ করা সম্ভব নয়। শর্ত ছিল বাজার দর অনুযায়ী ঠিকাদার দরপত্রে অংশগ্রহণ করবে কিন্তু তিনি এ শর্ত লঙ্ঘন করেছেন। এটি বহাল থাকলে রোগীদের খাদ্য সরবরাহে অনিয়ম করা হবে। জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থ বছরে মাধবপুর ৫০ শয্যা হাসপাতালে খাদ্য সরবরাহের দরপত্র খোলার কথা ছিল গতকাল রোববার। ঠিকাদারদের উপস্থিতিতে দরপত্র খোলা হলে সর্বনিম্ন দরদাতা হন রনি এন্টারপ্রাইজ। এসময় ঠিকাদার সাব্বির হাসান ও একরামুল আলম লেবু শর্ত ভঙ্গ করে রনি এন্টারপ্রাইজ সর্বনিম্ন দরদাতা হিসেবে গ্রহণযোগ্য নয় বলে আপত্তি তোলেন। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। টেন্ডার কমিটির সদস্য সচিব মাধবপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ কিশলয় সাহা বলেন, কাগজপত্র পরীক্ষা নীরিক্ষা করে দেখা হচ্ছে। এগুলো প্রতিবেদন আকারে দরপত্র মূল্যয়ন কমিটিতে পাঠানো হবে। হবিগঞ্জ সদর হাসপাতালের বাজার কর্মর্কতা আশরাফ খান বলেন, বাজার দর সামঞ্জস্য রেখে ঠিকাদাররা দরপত্রে অংশগ্রহণ করার কথা। এত কম দামে কিভাবে খাদ্য সামগ্রী সরবরাহ করবে তা বোধগম্য নয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন জানান, এটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তাই সিদ্ধান্ত গ্রহণের জন্য সিভিল সার্জনের নিকট প্রেরণ করা হবে। তিনি সবকিছু যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com