শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ যুবদল ছাত্রদলের ৬ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া নেতারা হলেন-পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মুখলেছুর রহমান, ছাত্রদল নেতা রাসেল আহমেদ রাফেল, হাবিবুর রহমান জাবেদ, আশরাফুল আলম নয়ন, মোতাব্বির হোসেন রুকন ও কাজী সুলতান আদনান।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের ওয়ার্কশপ এলাকার কলেজ গেইট থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে এসআই দেলোয়ার বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com