শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নাজিরপুর বন্দের বাড়ি থেকে আলোচিত জুয়াড়ি মন্নাফ আটক

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৬৮৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বহুল আলোচিত জুয়াড়ি আব্দুল মন্নাফ (৪০) কে আটক করেছে সদর থানা পুলিশ। তকে আটক করায় এলাকাবাসি ওসি ইয়াছিনুলকে সাধুবাদ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওসি ইয়াছিনুল হকের নির্দেশে এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার নাজিরপুর বন্দের বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র।
সূত্র জানায়, মন্নাফের নেতৃত্বে বন্দের বাড়িতে দীর্ঘদিন ধরে জমজমাট জুয়ার আসর বসানো হত। এতে বিভিন্নস্থান থেকে জুয়াড়িরা এসে যোগ দিত। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ অসামাজিক কাজ হত। এ সংবাদ পত্রিকায় প্রকাশ হলে পুলিশের নজরে আসে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা অন্য জুয়াড়িরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, মন্নান শুধু জুয়াড়ি নয়, সে একজন মাদক ব্যবসায়ীও। পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। আজ বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com