শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মধবপুরে দুলাল হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তি

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৫৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় ক্যাবল অপারেটর দুলাল মিয়া হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী আল আমিন মিয়া (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার বিকাল ৪টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার উল আলমের আদালতে এ জবানবন্দি প্রদান করেন। এর আগে শনিবার রাতে থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম পলাশ কুমিল্লা জেলার কোতোয়ালী থেকে তাকে গ্রেফতার করে। ধৃত আল আমিন মাধবপুর উপজেলার বড়গ গ্রামের দুলাল মিয়ার ছেলে।
থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম পলাশ জানান, সিএনজি চালিত অটোরিক্সার ১০টার ভাড়া নিয়ে উপজেলার বরগ গ্রামের দুলাল মিয়ার ছেলে আল আমিনে সঙ্গে ডিস লাইনের অপারেটর দুলাল মিয়ার দ্বন্দ হয়। এর জের ধরে গত ৪ মার্চ মধ্যরাতে ছাতিয়াইন বাজারের কাছে আল আমিন দু’সহযোগিসহ দুলালকে ঝাপটে ধরে বুকে ছুরিঘাত করে পালিয়ে যায়। এ সময় ঘাতকরা দুলালের মোবাইল ফোনও নিয়ে যায়। পরে মূর্মূষ অবস্থায় দুলালকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় দুলালের মামা স্বপন মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে নিহত দুলালের মোবাইল সিমকার্ডটি ব্যবহার করতেন আল আমিন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ আল আমিনের অবস্থান নিশ্চিত করে শনিবার কুমিল্লা শহর থেকে তাঁকে গ্রেফতার করে। নিহত ক্যাবল অপারেটর দুলাল সিলেট জেলার দক্ষিন সুরমা থানার সিলাম এলাকার আলতা মিয়ার ছেলে। সে ছোট বেলা থেকেই মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের নানা রঙ্গু মিয়ার বাড়ীতে থাকতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com