শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে গৃহবধুর বিষপানে মৃত্যু ॥ ধ্র“ম্জাল সৃষ্টি

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার অমৃতা গ্রামে আরিফা আক্তার (২২) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। গৃহবধুর পিতার পক্ষের দাবী তাকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। আরিফা বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের ইউসুফ আলীর কন্যা।
তার মা রূপবান বেগম জানান, ২ বছর আগে বাহুবল উপজেলার অমৃতা গ্রামের সুন্দর আলীর পুত্র মঈন উদ্দিন (২৫) এর সাথে তার বিয়ে দেয়া হয়। বিয়ের সময় সাধ্য অনুযায়ী উপহারও প্রদান করা হয়। দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি যৌতুকের জন্য মঈন উদ্দিন ও তার পরিবারের লোকজন আরিফার উপর নির্যাতন চালায়। আরিফা নির্যাতনের বিষয়টি তার মাকে বিভিন্ন সময় জানায়। গত ৪ জুলাই দুপুরে আরিফার উপর তার স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন চালায়। এ খবরও সে তার মাকে জানায়। এর কিছুক্ষণ পরই আরিফার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ওই দিন বিকালে আরিফার মাকে জানানো হয় আরিফা বিষপানে আত্মহত্যা করেছে। লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। এ খবর শুনার পর রূপবান বেগম ও তার পরিবারের লোকজন সদর হাসপাতালে এসে লাশ পায়নি। তখন তাদের সন্দেহ হয়। এদিকে আরিফার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বাহুবল থানায় ছুটে যান তারা। পুলিশকে বিষয়টি জানালেও তারা গুরুত্ব দেয়নি। তখন রূপবান বেগমসহ অন্যান্যরা আরিফার স্বামীর বাড়িতে গিয়ে দেখতে পান তারা আরিফার লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে বাহুবল থানায় অভিযোগ দিলে এসআই পারভেজ আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামীসহ অন্যান্যরা পালিয়ে যায়। গতকাল বুধবার বিকালে ময়নাতদন্ত শেষে রাত ১০টার দিকে আরিফার লাশ তার স্বজনরা বুঝে নিয়ে যান বানিয়াচংয়ের হলদারপুরে। রূপবান বেগম আরো জানান, তার মেয়েকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে এসআই পারভেজ জানান, মৃত্যুটি রহস্যজনক। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com