শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্রদের মধ্যে মানবাধিকার কমিশনের ঈদসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ও দুপুরে হবিগঞ্জ সদর ও বানিয়াচঙ্গের দরিদ্রদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পরে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন অফিসে ও উমেদনগর শিল্প এলাকায় বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আলাদা অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম খোকন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, রোটারিয়ান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, রোটারিয়ান মিজানুর রহমান মিজান, বানিয়াচঙ্গ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ তাহের, সমাজসেবক সেবুল মিয়া, মানবাধিকার কর্মী মঈন উদ্দিন আহমেদ, নুরুল হক কবির, সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবির, প্রভাষক ছাদিরুজ্জামান খান জুসেফ, সাংবাদিক এসএম সুরুজ আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com