বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

সুতাংয়ে সুখিয়া রবিদাস হত্যাকাণ্ড খুনিদের বিচার দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪৬৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাজারে হরিজন সম্প্রদায়ের সুখিয়া রবিদাসের খুনিদের বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে সুতাং বাজারে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন-শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর সৈকত।
বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমির পরিচালনায় বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি সিদ্দিকী হারুন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক ইয়াছিন খান, দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি রাজু বিশ্বাস,  সাংবাদিক সৈয়দ মোঃ রাসেল, বৈশাখী থিয়েটারের সভাপতি মোঃ আব্দুল মালেক, সুতাং থিয়েটারের সুমন মোদক, সাংস্কৃতিক কর্মী আজহারুল ইসলাম মুরাদ, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক জলফু মিয়া, সদস্য সচিব ইসাক আলী সেবক, বিবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু, সৈয়দ হাবিবুর রহমান ডিউক, মানবাধিকার কর্মী এম এম হেলাল, ব্র্যাক লিগাল এইড ম্যানেজার খায়রুল আলম, আবিদুর রহমান পাবেল, শেখ সুহানোর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তরা-সুখিয়া হত্যাকারী সাইলু মিয়ার ফাঁসির দাবী করেন এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com