রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জের ঋষি নারী সুখিয়া হত্যার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তগঞ্জের থানার সুতাং বাজারে কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ঋষি নারী সুখিয়া রবি দাস (২০) কে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাত ১টার দিকে নিহত সুখিয়া রবি দাসের ছোট বোন সোমা রবি দাস বাদী হয়ে আটক সাইলুকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এদিকে, আটককৃত সাইলুকে পুলিশ কারাগারে প্রেরণ করেছে। নিহত সুখিয়া শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামে রবিদাস পাড়া এলাকার মনি লাল রবি দাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৭টায় শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের রবি দাস পাড়ার সুখিয়া রবি দাসের ঘরে প্রবেশ করে তাকে অসামাজিক কাজের প্রস্তাব দেয় সাইলু ও একদল মাদকাশক্ত দুর্র্বৃত্তরা। এ সময় সুখিয়া রাজি না হলে সাইলু ব্যর্থ হয়ে সুখিয়াকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এদিকে এ ঘটনায় জেলার সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। লোকমুখে চলছে নানান আলোচনা ও সামালোচনা। কেউ কেউ আবার ঘটনার সাথে জড়িত হত্যকারীদের ফাসিরও দাবি জানিয়েছে। এছাড়া ও সকল খুনিদের গ্রেফতার করে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছে বাসদ (মার্কবাদী) হবিগঞ্জ জেলা শাখা।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন  জানান, নিহতের ছোট বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com