রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ঋষি নারীকে পিটিয়ে হত্যা ॥ খুনি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৮৪১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাজারে হরিজন সম্প্রদায়ের নারী সুখিয়া রবি দাস (৩২) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে এক যুবক। গতকাল শনিবার সকাল ৭ টায় এ ঘটনা ঘটে। নিহত সুখিয়া রবি দাস মনি রবি দাসের স্ত্রী। খুনি সাইলু মিয়া সুরাবই গ্রামের আব্দুন নুরের পুত্র। স্থানীয় সূত্র জানায়, সুখি রবি দাসকে অসামাজিক কাজের কু-প্রস্তাব দেয় সাইলু মিয়া। এতে সুখি দাস রাজি না হওয়ায় হাতের কাছে থাকা কাঠের টুকরো দিয়ে মাথায় বেশ কয়েকটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে সুখি দাস। এক পর্যায়ে সে মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই আমিনুল ও এ এসআই রুবেল ঘটনাস্থলে পৌছে ঘাতক সাইলু মিয়াকে আটক করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। সকাল ১১ টায় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। শায়েস্তাগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com