বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মোরা’য় ২ লাখ ৮৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৬০৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মোরা’য় উপকূলীয় ১৬ জেলায় ২ লাখ ৮৬ হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা এ কথা জানান।
৬ জনের মৃত্যু ও ৬১ জন আহতের কথা উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও রাঙামাটির ৩১ উপজেলার ১০৬টি ইউনিয়ন ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব এলাকার ৫৪ হাজার ৪৮৯টি পরিবারের ২ লাখ ৮৬ হাজার ২৪৫ জন মানুষ ক্ষতির শিকার হয়েছেন। ১৯ হাজার ৯২৯টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ৩৯ হাজার ৫৯৯টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতি হয়েছে এক হাজার ৫৯২ একর জমির পানের বরজের। ঘূর্ণিঝড় মোরা কাটার পর দুর্গত ১৬ জেলার ক্ষতিগ্রস্থ মানুষের জন্য এক হাজার ৭০০ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বুধবার কক্সবাজার জেলার জন্য ৩০০ টন চাল, ৩০০ বান্ডিল ঢেউটিন এবং ঘর নির্মাণের জন্য ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান গোলাম মোস্তফা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com