রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে নারী নেতৃত্ব বিকাশে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না” এই শ্লে­াগানকে সামনে রেখে নবীগঞ্জে নারী নেতৃত্ব বিকাশে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ নারী উন্নয়ন ফোরামের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদের হল রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী এ এস এম আখতারুল ইসলাম আক্তার, হিসাব রক্ষক রনজিত মৃধা, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা আক্তার, শাহ গুল আহমেদ কাজল, সাংবাদিক মতিউর রহমান মুন্না, মায়রুন বেগম, শিবু রানী দেব, মোনাঈম চৌধুরী উজ্জল, জনি বেগমসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্যা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নবীগঞ্জ নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com