শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জিএলডিপি এর উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের অর্থায়ণে লাখাইয়ে ৫ শতাধিক কৃষকের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০১৭
  • ৭৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এম.আর.এ) সনদপ্রাপ্ত এনজিও জিএলডিপি এর উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচ এর অর্থায়ণে লাখাই উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক কৃষক কৃষাণীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম।
জিএলডিপির কর্মকর্তাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ দ্বীন ইসলাম, বিশিষ্ট শিল্পপতি খসরুল আলম খান রিপন, বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, মোহাম্মদ আলী শাওন, আব্দুল্লাহ আল ফারুক, সাঈদ আবু মোঃ সালেহ, সাদেকুর রহমান, হাফিজ, সমির, মাসুদ, এডঃ নাহিদ আরাফাত প্রমূখ। আলোচনা সভা শেষে প্রত্যেক ক্ষতিগ্রস্থ কৃষক কৃষাণীর মাঝে ৫শ বস্তা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান সুন্দরভাবে সফল ও সহযোগিতা করার জন্য উপস্থিত জিএলডিপির সকল কর্মকর্তা, নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের সকল বন্ধু এবং ত্রাণ গ্রহীতা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জিএলডিপির চেয়ারম্যান প্রফেসর মোঃ জাবেদ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com