শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৬৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েলের এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সহ-সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রুহুল আমিন রুপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর যুবরাজ গুপ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক সাহেব আলীসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। কর্মীসভায় প্রধান অতিথির বর্ক্তৃতায় শেখ সুজাত বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ছাত্রদলের কোন বিকল্প নেই। ছাত্রদলকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com