বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ কার চাপায় নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার কনস্টেবল আবদুল লতিফ (৫০) নিহত হয়েছেন। নিহত আবদুল লতিফ ময়মনসিংহ সদর উপজেলার মৃত আশরাফুল ইসলামের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল লতিফ সাতগাওঁ এলাকায় রাতে ডিউটি শেষে সকালে কর্মস্থলে আসার সময় একটি গাড়িতে উঠতে চাইলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। এসময় কারসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com