রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী বুলু ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৭৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আন্তঃজেলা ডাকাতদলের সর্দার বাবুল মিয়া ওরফে বুলু ডাকাত (৩৫) কে অবশেষে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় সদর থানার এসআই অরুপ কুমার চৌধুরী ও এএসআই বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ উচাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের মফিজ আলীর পুত্র।
পুলিশ জানায়, সিলেট বিভাগের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এছাড়াও সে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com