বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আড়াই হাজার ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে চাল ও নগদ টাকা বিতরন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৬৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বিভিন্ন ইউনিয়নের আড়াই হাজার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল ও নগদ টাকা বিতরন করা হয়েছে। নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার পৃথকভাবে বিভিন্ন ইউনিয়নে উপস্থিত থেকে উক্ত চাল ও টাকা বিতরনের উদ্বোধন করেন। বুধবার সকাল থেকে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম), বড় ভাকৈর (পূর্ব), ইনাতগঞ্জ, আউশকান্দি, কারগাঁও, সদর, বাউশা, দেবপাড়া, গজনাইপুর ইউনিয়নে ও এর আগের দিন দিঘলবাক, কুর্শি, কালিয়ারভাঙ্গা ও পানিউমদা ইনিয়নের ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মধ্যে বিতরন করা হয়। নবীগঞ্জে আড়াই হাজার কৃষক সরকারের এই বিশেষ বরাদ্দের সুবিধা পায়। প্রথম দিনে ৩৮ কেজি করে ১মাস ৮দিনের চাল ও নগদ ৫ শত টাকা করে দেয়া হয়। নবীগঞ্জ খাদ্য গুদামের সামনে সদর ইউনিয়নের কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরনকালে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, প্যানেল মেয়র ১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, কাউন্সিলর জাকির হোসেন, এম এ মুহিত, মতিউর রহমান মুন্নাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও ইউপি সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com