শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাল চান চা বাগান থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৬৭৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপার্টার ॥ চুনারুঘাট উপজেলার লাল চান চা বাগান থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামের মৃত আব্দুল মমিনের পুত্র মনিরুজ্জামান রাজিব (২৫) ও তার বন্ধু মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল হাকিম (৩৫)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি ডিসকভার মোটরসাইকেল ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা সীমান্ত দিয়ে মাদক এনে হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
এ ব্যাপারে এসআই ইকবাল বাহার বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com