শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নিজামপুরে ছাত্রীকে উত্যক্ত করায় সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় দুই দলের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের স্কুল ছাত্রী বাড়ী ফিরার পথে স্বপন মিয়া নামে এক বখাটে তাদের উত্যক্ত করে। এ সময় মিজান মিয়া নামের এক যুবক বাঁধা দেয়। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘের্ষ লিপ্ত হয়। এতে আহত মিজান (১৭), লিমা আক্তার (১৫), শিউলি আক্তার (১৬), সুজিনা (১৫), শাহজাহান (১৫) ও আমিন (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com