রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

উন্নত নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- আমি যদি আপনাদের সহযোগিতা দোয়া ও মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নিবার্চিত হতে পারি তাহলে উপজেলার শিক্ষা বিস্তারসহ উন্নত নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ। সেবার জন্য কোন মানুষ ঘন্টার পর ঘন্টা উপজেলা পরিষদের বারান্দায় বসে থাকতে হবে। প্রত্যেকেই তার প্রাপ্ত মর্যাদা পাবে। তাই আসন্ন নিবার্চনে আমাকে আনারস প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। অতীতের ন্যায় আমি আপনাদের সহযোগিতা নিয়ে পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিরলস ভাবে কাজ করে যাব। তিনি গতকাল রোববার উপজেলার বহরা, কৃষ্ণপুর, রাজাপুর, শ্রীধরপুর, চৈতন্যপুর, দূর্গানগর, কমলপুর, হরিণখোলা, তালিবপুর, কালিকাপুর, জয়পুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং মত বিনিময়কালে এ কথা বলেন। এ সময় চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর আব্দুল আলীম বাদল, ডাঃ লাল মিয়া, ইউসুফ খান, ফিরোজ মেম্বার, রফিক মেম্বার, ফরিদুর রহমান ফরিদ, মোস্তফা কামাল বাবুল, মন্নাফ মেম্বারসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com