শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সদর থানা পুলিশ ব্লক রেইডে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৬০৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবখাই ও ডেমেশ্বর গ্রামে পুলিশ ব্লক রেইড চালিয়েছে। এ সময় ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়। বৃহস্পতিবার গভীররাতে সদর থানার পুলিশ অভিযান চালায়। এ সময় আব্দাবখাই গ্রামের রমজান আলীর পুত্র মাদক ব্যবসায়ী রইছ আহমেদ রুবেল (২৫), দেওয়ান মুহিত মিয়ার পুত্র রিগান মিয়া (২২), আছাব আলীর পুত্র জসিম মিয়া (২৮) ও আব্দুল মতিনের পুত্র মজনু মিয়া (২০) কে আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশী করে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই ৪ মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক এনে এলাকায় বিক্রি করে আসছিল। ফলে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। এলাকায় চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালায়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী ও অরূপ কুমার চৌধুরী বাদি হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। গতকালই তাদের কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com