রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

খাগাউড়ায় কৃষককে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের চাঞ্চল্যকর কৃষক ফজলু মিয়াকে গলাকেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামীকে ২ বছর পর গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ খাগাউড়া বাজারে অভিযান চালিয়ে তাহের উদ্দিন (৩৫) প্রধান আসামীকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মিছিল উদ্দিনের পুত্র। পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৪ মে হালুয়ার হাওরের ধানের খলা থেকে ফজলু মিয়া (৫০) এর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের শিকার ফজলু মিয়া উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের বাসিন্দা। তিনি ৩ মে রবিবার রাতে গ্রামের পাশের হালুয়ার হাওরে খলায় রাখা ধান পাহারা দিতে যান। পর দিন সোমবার সকালে ওই এলাকায় স্থানীয় লোকজন তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কাজল মিয়ার পুত্র ফজলু মিয়ার ছোট ভাই জুবায়ের মিয়া বাদি হয়ে তাহের উদ্দিনকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। বাদি অভিযোগ করেন তখনকার তদন্তকারী অফিসার মোবারক মিয়া আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে আসামী গ্রেফতার না করে চার্জশীট থেকে তাহের উদ্দিনকে বাদ দিয়ে দেন। পরে জুবায়ের আহমেদ আদালতে তদন্তকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে নারাজি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি ডিবি পুলিশে প্রেরণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল বাহার জানান, প্রধান আসামী গ্রেফতার হয়েছে। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। অপর আসামীদের ধরতে অভিযান চলছে। তাকে রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com