শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে পুকুর থেকে মর্টার শেল উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৫১৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে একটি পুকুর থেকে মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে বহরা ইউনিয়নের রাজনগর গ্রামের রহিছ মিয়ার পুকুর খননকালে মর্টার শেলটি পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রহিছ মিয়ার পুকুর খনন করার সময় শ্রমিকরা মর্টার শেলটি দেখতে পান। তখন স্থানীয় লোকজন ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মনতলা সীমান্ত ফাঁড়িতে খবর দেয়। পরে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মফিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ মাহমুদ জানান, এটি পুরনো এবং মরিচা পড়া। হয়তো মুক্তিযুদ্ধের সময় এটি কোনো কারণে এখানে পড়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com