শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৮০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শত্র“তার জের মেটাতে গভীর রাতে পুকুরে বিষ ঢেলে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।
সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া আদর্শ মোঃ আতিকুর রহমানের নতুন বাড়রি পুকুরে বৃহস্পতিবার সকালে পানিতে অসংখ্য ছোট বড় মরা মাছ ভাসতে দেখেন গ্রামবাসী। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ সাহেল মিয়া, শাহ আলম, সুফিয়ান মিয়া, সাজন মিয়া, মাওঃ আশিকুর রহমান সাদিকী, সিতার মিয়া, সুহেল মিয়াসহ শত শত লোক জড়ো হয় মরা মাছ দেখার জন্য।
আতিকুর রহমান জানান, গতকাল সকালে পুকুরে ছোট বড় অসংখ্য মাছ ভাসতে দেখেন। তিনি জানান আমার পুকুরে বিষ ঢেলে প্রায় প্রায় ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইরিন সিদ্দিকা। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান জানান, বিষয়টি শোনেছি কিন্তু এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com