শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতের যুবক নিহত

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক হচ্ছে-উপজেলার পশ্চিমভাগ গ্রামের মৃত রমজান আলীর পুত্র ইব্রাহিম মিয়া (২৪)। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- শিবপাশা গ্রামের আলা উদ্দিনের ছেলেন হালিম মিয়া (২০) ও ফজলুর রহমানের ছেলে আলীম উদ্দিন (১৯)। পুলিশ জানায়, পশ্চিমভাগ গ্রামে প্রতি বছরের ন্যায় লতিফুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওরসের আয়োজন করা হয়। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে মেলা ও বাউল গানের আসন বসে। মেলায় গতকাল শুক্রবার ভোরে নিহত ইব্রাহিম মিয়ার সাথে তুচ্ছ বিষয় নিয়ে গ্রেপ্তারকৃতদের ঝগড়া হয়। তাদের সহযোগী জুয়েল মিয়া এক পর্যায়ে ইব্রাহিমকে ছুরিকাঘাত করে। এতে সে মাটিতে পড়ে যায়। এ সময় তার শোর চিৎকার শোনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে হালিম মিয়া ও আলীম উদ্দিনকে আটক করে। এ সময় ঘাতক জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যায়। পরে তাদেরকে পুলিশের কাছে সোর্পদ করে। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু বরণ করেন। গতকাল দুপুরে ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজনরা জনান, ইব্রাহিম মিয়া চট্রগ্রামে রাজ মিস্ত্রির কাজ করত। সম্প্রতি বিয়ে করার জন্য সে বাড়িতে আসে।
আজমিরীগঞ্জ থানার ওসি ওয়াহিদুজ্জামান পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com