শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাট পৌর যুবলীগ সেক্রেটারী মিলনের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১০০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, সিএনজি মালিক সমিতির সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন মিলনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ডিসিপি হাই স্কুল মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নামাজে জানাযায বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান 16865156_1866908730229818_3314709720371918679_nমহালদার, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, চুনারুঘাট উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাট ব্যাকস সেক্রেটারী ছিদ্দিকুর রহমান মাসুদ, ব্যবসায়ী আলহাজ্ব আতাহার আলী, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সুপ্রিমকোর্টের এডঃ মোস্তাক আহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, চুনারুঘাট সিসিটিএন এর ব্যবস্থাপান পরিচালাক নাছির উদ্দিন, উপজেলা তরুণলীগ আহবায়ক রুমন ফরাজী, সিএনজি মালিক সমিতির সেক্রেটারী মিজানুর রহমান সেলিমসহ সর্বস্তরের জনসাধারণ।
উল্লেখ্য, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহির মিয়া মহালদারের ছেলে ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের ছোট ভাই মোঃ কামাল উদ্দিন মিলন বৃহস্পতিবার ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া নিজ বাড়িতে মারা যান। (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৭ বছর। মৃত্যুকালে তিনি মা, বাবা, ৩ ভাই স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা জুরে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com