বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের গজনাইপুরে গ্রেপ্তারকৃত সাহেলের মুক্তির দাবিতে সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় গ্রেপ্তারকৃত সাহেলের মুক্তির দাবিতে সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে জনতার বাজার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আজমান আলীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুল রহমান মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াছ মিয়া, শফিউল আলম, আহব্বায়ক জমসেদ আলী, বিশিষ্ট মুরুব্বী ফুল মিয়া, দিলাওর মিয়া, ইউপি সদস্য গোলাম মতুর্জা স্বপন, শাহ যোবায়ের আহমেদ যুবলীগ নেতা রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান, লিটন দেব, লিখন আহমেদ, প্রমুখ। সভায় বক্তাগন কিছু দিন পূর্বে ডিবি পুলিশ কর্তৃক মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া গজনাইপুর গ্রামের সোবান মিয়ার ছেলে শারীরিক ভাবে অসুস্থ সাহেলকে নির্দোষ দাবি করে তার মুক্তি দাবি করেন। তারা বলেন ব্যক্তিগত শক্রতার কারণে মিথ্যা তথ্য দিয়ে সাহেলকে ফাঁসানো হয়েছে। এ সময় বক্তাগন কোনো দালালের কথায় সত্যতা যাচাই না করে কাওকে গ্রেপ্তার না করতে প্রশাসনের প্রতি আহব্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com