শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খানকে ১২ মহল্লাবাসীর সমর্থন

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৮২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন খানকে ১২ মহল্লাবাসী ৪র্থ উপজেলা নির্বাচনে পূনরায় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার ১২ মহল্লার সরদার  প্রদানগণের অনুমতিক্রমে বিকাল ৪ ঘটিাকার সময় ২নং ইউনিয়নস্থ ৫/৬নং বাজার গরুর হাটে সহস্রাধিক লোকের উপস্থিতিতে পঞ্চায়েত সভা অনুষ্ঠিত হয়। পাঁচ মহল্লার সরদার আলহাজ্ব আঃ রশিদ মিয়ার সভাপতিত্বে এবং মোঃ জগলু মিয়া ও হাফিজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রার্থী উপজেলা বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন খান বিগত ৫ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে পুনরায় প্রার্থী হওয়ার অনুমতি প্রার্থনা করেন।
এসময় ১২ মহল্লার সরদার প্রধানগণ  নিজ নিজ বক্তব্যে ইকবাল হোসেন খানকে সর্মথনের ঘোষনা প্রদান করেন। সভায় ১২ মহল্লার জনগণ সরদার প্রধানগণের সাথে একমত পোষন করে বিগত দিনের ন্যায় আগামী উপজেলা নির্বাচনে সকলে এক যোগে কাজ করে ইকবাল হোসেন খানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখের মহল্লার সরদার মোত্তাকিন বিশ্বাস, চাঁনপাড়া সরদার ডাঃ আঃ ওয়াদুদ, চাঁনপাড়া ছান্দ সরদার মোঃ একরাম হোসেন, গরীব হোসেন মহল্লার সরদার বসু মিয়া, কুতুবখানীর সাবেক সরদার লেচু মিয়া, কুতুবখানীর সরদার সাহেদ মিয়া, আদমখানীর সরদার জয়নাল মিয়া, দুই মহল্লার সরদার আঃ হামিদ, কালীকাপাড়া সরদার আঙ্গুর মিয়া, ওদুদ মিয়া মেম্বার, আদমখানীর  বিশিষ্ট মুরুব্বী মুখলিছ মিয়া, আমীরখানীর ফুল মিয়া, কুতুবখানীর বিশিষ্ট মুরুব্বী ময়না মিয়া, ক্বারী ওয়াদ উল্লা, শফিক উল্লা, আহাদ উল্লা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com