মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে জনসাধারনের-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ১৯ দল মনোনীত মাধবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- আমি আপনাদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোটে যদি নিবার্চিত হতে পারি তাহলে বৈষম্য নয়, সম বন্টনের ভিত্তিতে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। উপজেলা পরিষদ হবে জনসাধারনের। এখানে আসতে কোন নেতা বা তদবিরকারক লাগবেনা। যার যে সম্মান অবশ্যই দেয়া হবে। দল-মত, জাতি, ধর্ম নির্বিশেষ সকলের নিরাপত্তা বিধান সহ স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্টান পালনে সকল প্রকার সহযোগিতা দেয়া হবে।
তিনি গতকাল সোমবার পৌরসভাধীন পশ্চিম মাধবপুরে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হাজী সমুজ আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন হাজী ছিদ্দিক মিয়া, হাজী মহারাজ মিয়া, ইদ্রিছ আলী গেদু মিয়া, মাসুদ আলী, সফিক মিয়া, গোলাপ খান, বাদশা মিয়া, মৌলদ মিয়া, আকবর আলী পাঠান, মাতু মিয়া খাঁ, জাহের মিয়া, দৌলদ মোল্লা, ধনু মিয়া, চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, রোকউদ্দিন লস্কর, অলিউর রহমান ভুইয়া, হাজী ফিরোজ মিয়া, বাবুল হোসেন, সফিক উদ্দিন খান, এমদাদুল হক সুজন, আলমগীর কবির, রাশেল আহম্মদ, ওমর ফারুক, আল জুমান, জসিম শিকদার, আকবর আলী, রনি আহম্মদ। এর আগে তিনি ধনকুড়া, মাল্লা, কৃষ্ণনগরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মত বিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com