শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে অভিনব পন্থায় মদ পাচার ॥ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক বিক্রির মূলহোতাদের ধরতে না পারায় চুনারুঘাট উপজেলায় বন্ধ হচ্ছে না মাদক ব্যবসা। মাদক ব্যবসায়ীরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে প্রতিনিয়তই তাদের কৌশল পরিবর্তন করে চলেছে। মাদক ব্যবসায়ীরা নিত্য নতুন কৌশল অবলম্বন করায় চুনারুঘাটে দীর্ঘ হচ্ছে মাদকাসক্তের সংখ্যা। গত সোমবার রাত ১০টার দিকে চুনারুঘাট থানা পুলিশ ইদ্রিছ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় অভিনব পন্থায় লুকানে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসআই বিপ্লব কুমার চন্দের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের আব্দুল হেকিমের পুত্র।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাট পৌর শহরে শীর্ষ ৫ মাদক ব্যবসায়ী হল বাল্লা রোডের র, দক্ষিণ হাতুন্ডা গ্রামের সা, নীলকন্ঠ সিনেমা হল আঃ আ, খা, মুড়ারবন্দ মাজার এলাকার জ অধ্যাক্ষরের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অনেকে একাধিকবার হাজত বাসও করেছে। এ ১০ জন ছাড়াও চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক খুচরা ও পাইকারি মাদক বিক্রির স্পট রয়েছে। ফেনসিডিল, ফেনসিডিল জাতীয় স্কপ সিরাপ, রিকোডেক্স, কডোকপ, গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার ও মদ, প্যাথিডিন ইনজেকশন ইত্যাদি প্রতিদিন আসছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, আটককৃত ইদ্রিস আলীকে মাদক পাচারের সময় তাকে আটক করা হয়। তার পেটের মধ্য থেকে ২০ পুটলা চোলাই মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা ১২টায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com