শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জের শেরপুরে ট্রাকের সাথে ধাক্কা লেগে বাস উল্টে খাদে ॥ আহত ১৫

  • আপডেট টাইম বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের শেরপুর মিয়া পেট্রোল পাম্পের নিকটে গতকাল মঙ্গলবার সকাল ৭ টার দিকে ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি উল্টে খাদে পড়ে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে সিলেট, মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-০২-০৩৮৩) শেরপুর মিয়া পেট্রোল পাম্পের নিকট পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে সড়কের নিচে জমিতে উল্টে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিলেট ও মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com