রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

১২ বছরেও কিবরিয়া হত্যার বিচার না হওয়াতে হতাশ পরিবার-ড. নাজলী কিবরিয়া

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৭৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এক এক করে ১২বছর আমরা এই বনানী কবর স্থানে এসেছি। কিন্তু আজ অবধি আমার বাবার হত্যার বিচার পাইনি। যাদের নাম চার্জশীটে ছিল তাদের অনেকেই ধরা ছোঁয়ার বাহিরে আর যাদের গ্রেফতার করা হয়েছিল তারাও মুক্ত। তাই বর্তমান অবস্থায় হতাশ কিবরিয়া পরিবার জানালেন শাহ এ এম এস কিবরিয়া’র কন্যা বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নাজলী কিবরিয়া।
গতকাল সকাল ১০টায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১২তম মৃত্যু বার্ষিকীতে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের পর কিবরিয়া কন্যা ড. নাজলী কিবরিয়া আরও বলেন, আমরা চাই সরকার যতদ্রুত সম্ভব যেন অপরাধী ও মদদ দাতাকারীদের আইনের আওতায় আনেন এবং বিচার নিশ্চিত করেন। এসময় ঢাকায় বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কিবরিয়া পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীরা।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে ঈদ-পরবর্তী এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শাহ এ এম এস কিবরিয়া। জনসভা শেষে তাঁর ওপর গ্রেনেড হামলা করা হয়। এতে কিবরিয়াসহ পাঁচজন প্রাণ হারান। আহত হন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী।
শাহ কিবরিয়া ১৯৫৪ সালে পাকিস্তান সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি ভাষা-সৈনিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গঠন করেন। দেশ স্বাধীন হলে পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠনের কাজে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) প্রধান নির্বাহী ছিলেন।
শাহ কিবরিয়া ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন। পরে তিনি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন। ২০০১ সালে তিনি হবিগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com