শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ॥ সংঘর্ষে ১ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাহেদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, পাইকপাড়া ইউনিয়নের বাঘমারা গ্রামের সুরুজ আলীর সাথে প্রতিবেশী নয়ানী বনগাও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল মন্নান (৪০) এর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে গতকাল ওই সময় আব্দুল মন্নানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুরুজ আলীর বাড়ি ঘরে অর্তকিত হামলা চালায়। এ সময় সুরুজ আলী (৬০), তার পুত্র সাহেদ মিয়া (৩৫) ও সুহেল মিয়া (২২) বাঁধা দিলে তাদের উপর হামলা চালায় মন্নান মিয়ার লোকজন। এক পর্যায়ে হামলাকারীরা সাহেদ মিয়াকে ফিকল দিয়ে পেটে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সাহেদ মিয়া বিকাল ৩টার দিকে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর খবর এলাকায় চাওর হলে আব্দুল মন্নান ও তার লোকজন আত্মগোপন করে। অপর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সাহেদ মিয়া নিহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাত ৯টা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com