শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে সিএনজি ভর্তি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ৫২১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত অটোরিক্সা (সিএনজি) জব্দ করা হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার আঃ সবুর এর নেতৃত্বে বিজিবি টহল দল মনতলা-ধর্মঘর সড়কের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সা (সিএনজি) (মৌলভীবাজার-থ-১২-২০৪৩) আটক করে তল্লাশী চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালবাগ গ্রামের মন্নাফ মিয়ার স্ত্রী মিলি বেগম (৪০) আটক করে। এ সময় কৌশলে সিএনজি অটোরিক্সা চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com