শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে নাট মন্দিরে আগুন ॥ সাবেক মেম্বার পুত্র গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের নাট মন্দির আগুনে দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক ইউপি মেম্বারের পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) বুল্লা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জালাল মিয়ার পুত্র আলমগীরকে গ্রেফতার করে। ওইদিন দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই আব্দুল করিম উপজেলা সদরে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে। হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, গতকাল তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর রাতে মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের বড় বাড়ির নাট মন্দির আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূর্বত্তরা। এ ঘটনায় মন্দিরের সেবায়িত অমেরেন্দ্র রায় (বুধু মাষ্টার) বাদি হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য হবিগঞ্জ ডিবি পুলিশ কে দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com