রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি আর নেই

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমি রাফসানজানি মারা গেছেন। রবিবার হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ১৯৮০-র দশক থেকে ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন রাফসানজানি। ইরানের প্রেসিডেন্ট হিসেবে তিনি ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি মাহমুদ আহমেদিনেজাদের কাছে পরাজিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান ছিলেন। এ কাউন্সিলের কাজ হলো সংসদ ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধ নিরসন করা।
১৯৩৪ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন ইরানের এই খ্যাতিমান রাজনীদিবিদ। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন রাজনীতিদবিদ ও লেখক। ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ছিলেন ইরানের বিশেষজ্ঞ পরিষদের চেয়ারম্যান। এছাড়া, ১৯৮০ সালে তিনি ইরানের জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় রাফসানজানি বাংলাদেশ সফর করেছিলেন। বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com