শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামী ও স্ত্রীর সংঘর্ষ ॥ মুচলেকায় মুক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দ্বিতীয় বিয়ে করা নিয়ে স্বামী ও স্ত্রী সংঘর্ষ করায় পুলিশের হাতে আটক হওয়ার পর মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার আল মদিনা হোটেলে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্র জানায়, সুরুজ মিয়া (৩৫) তার স্ত্রী শাহিদা আক্তার (২৮) কে নিয়ে আল-মদিনা হোটেলের একটি রুম ভাড়া নেন। পরে চট্রগ্রামে দ্বিতীয় বিয়ে করার কথা নিয়ে সুরুজের সাথে তার স্ত্রী শাহিদার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া থেকে সংঘর্ষ শুরু। বিষয়টি স্থানীয়রা আচ করতে পেরে ঘটনাস্থলে এসে তাদের উভয়কে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
এ খবর পেয়ে থানার এএসআই সেলিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানা নিয়ে আটকে রাখেন। পরে স্বজনরা বিয়ের কাবিন নিয়ে এসে মুচলেকা দিয়ে তাদেরকে মুক্ত করে নিয়ে যান। এর সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, আটককৃত দুইজনকে হোটেল থেকে অনৈকিত কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করা হয়েছিল বলে শুনেছিলাম। পরে জানা গেল তারা স্বামী স্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com