শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে মাদকমুক্ত এলাকা ঘোষণা দিলেন ৯ মাদক ব্যবসায়ী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৭০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদক ব্যবসা না করার শপথ করেছেন ৯ মাদক ব্যবসায়ী। পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন মাধবপুর পৌরসভার পশ্চিম পাড়ার মাদক ব্যবসায়ীরা। রবিবার রাতে ওই এলাকায় মাদক বিরোধী এক সমাবেশে তারা এ শপথ করেন। হাজী মুতি মিয়া খাঁনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবেক সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কাউন্সিলর আবুল বাশার, কাউন্সিলর বাবুল হোসেন, সাবেক কাউন্সিলর সামসুল আলম, বেবী টেক্সী সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া, হাজী অলি মিয়া, হাজী মহারাজ খাঁন, হাজী ফারুক রানা, হাজী মিছির আলী, ছিদ্দিক খাঁন, সফিক মিয়া, সাহাবউদ্দিন, ফররুক মিয়া, হুমায়ুন মিয়া প্রমুখ। সমাবেশ শেষে আলী আহম্মদ মিয়াকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট মাদক বিরোধী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com