শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নাগুড়ায় এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জায়গা দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের নাগুড়া গ্রামে অমর চাদ দাশ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জায়গা দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন নাগুরা গ্রামের মৃত প্রহল্লাদ চন্দ্র দাশের পুত্র পিন্টু দাশ। আবেদনে তিনি উল্লেখ্য করেন নাগুরা গ্রামের মৃত শশী মোহন দাশের পুত্র অমর চাদ দাশ তত্ত্ব গোপন করে নাগুরা মৌজার জেএল নং-২১৯, দাগ নং-১-৪৯০-৩ এ ৯০ শতক জমি বন্দোবস্ত নেন। পিন্টু দাশ ২০১৩ সালের ১৯ জুলাই জেলা প্রশাসকের কাছে ওই জমির বন্দোবস্ত বাতিলের আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ২০১৫ সালের ১ ডিসেম্বর অমর চাদ দাশের নামে প্রাপ্ত জমি বন্দোবস্ত বাতিল করা হয়। এছাড়া পিন্টু দাশ প্রকৃত ভূমিহীন হওয়ায় যাচাই বাছাই করে জেএল নং-২১৯, দাগ নং-৪৯০ হতে পিন্টু দাশকে ৩০ শতক জমি বন্দোবস্ত দেয়া হয়। কিন্তু গত ১ ডিসেম্বর অমর চাদ দাশ পিন্টু দাশের বন্দোবস্তকৃত ভূমি থেকে জোরপূর্বক মাঠি উত্তোলন করে ঘর নির্মাশ করে ফেলেন। পিন্টু দাশ সরজমিনে তদন্ত পূর্বক জায়গা দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর সদয় দৃষ্ঠি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com