শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৬৭৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” শ্লোগানকে সামনে নিয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দিবস উদ্যাপনের অংশ হিসেবে সকাল ৯.৩০ টায় সনাক সহ-সভাপতি দিদার আহমেদ শাহীন এর নেতৃত্বে সনাক কার্যালয় থেকে দুর্নীতি বিরোধী শ্লোগান, দুর্নীতি বিরোধী প্লেকার্ড প্রদর্শন ও দুর্নীতি বিরোধী স্টীকার ক্যাম্পেইন এর মধ্য দিয়ে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সনাক কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সনাক কার্যালয়ে সনাক সহ-সভাপতি দিদার আহমেদ শাহীন এর সভাপতিত্বে এবং ইয়েস সদস্য অপরাজিতা দেব এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই প্রত্যয়ে দুর্নীতির বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com