শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল শুক্রবার ২ ডিসেম্বর সন্ধ্যায় দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনায় ছিলেন জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দিন রুমি।
সভায় মোঃ ফজলুর রহমানকে সভাপতি ও প্রভাষক মোঃ জালাল উদ্দিন রুমিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি হবিগঞ্জ মটর মালিক গ্র“প সেক্রেটারি শংখ শুভ্র রায়, যুগ্ম সম্পাদক দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, কোষাধ্যক্ষ হবিগঞ্জ সেন্ট্রাল কলেজের প্রভাষক মুক্তা পাল চৌধুরী, নির্বাহী সদস্য আলিকো বাদল এজেন্সি প্রধান বাদল কুমার রায়, দি রোজেস কিন্ডার গার্টেন অধ্যক্ষ ইছমত আরা বেগম, হবিগঞ্জ জেলা কাজী সমিতির সেক্রেটারি কাজী মোঃ আব্দুল মান্নান, বাডস্ কেজি এন্ড হাইস্কুল অধ্যক্ষ মোঃ নূর উদ্দিন জাহাঙ্গীর, বাপা সেক্রেটারি তোফাজ্জল সোহেল ও এডভোকেট শিবলী খায়ের।
সভায় উপস্থিত ছিলেন- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা সমন্বয়কারী আক্তারুল ইসলাম, কোষাধ্যক্ষ রনজিত মৃধা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com