শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে নির্বাচনী সমাবেশে সৈয়দ মোঃ ফয়সল যে প্রার্থী এলাকার স্বার্থ রক্ষা করবে তাকেই ভোট দিবেন

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪
  • ৬৫৭ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মাধববপুর উপজেলা নির্বাচনে যে প্রার্থী এলাকার স্বার্থ রক্ষা করবে তাকেই ভোট দিবেন। এ নির্বাচন দলীয় নির্বাচন নয়, তাই দলীয় প্রতীকও নেই। তাই অরাজনৈতিক এ নির্বাচনে যার মাধ্যমে উন্নয়ন তরান্বিত হবে, সমাজে শান্তি আসবে তাকেই অপানারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। তিনি বলেন, অতীতে নির্বাচিত জনপ্রতিনিধি মাধবপুরের সমস্যা সমাধানের প্রতিশ্র“তি দিয়ে নির্বাচিত হলেও তিনি ৫ বছরে পাহাড় সমান সমস্যা সৃিষ্ট করে গেছেন। তিনি বলেন, মাধবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের চাওয়া পাওয়ার কিছূ নেই। মাধবপুরের জনগন সূখে দুঃখে আমাদের পাশে থাকে তাই তাদের প্রতি সম্মান দেখাতেই তিনি প্রার্থী হয়েছেন। তিনি বলেন, সৈয়দ মোঃ শাহাজাহানকে মাধবপুর বাসীর সেবায় নিয়োজিত করলাম। তিনি যে কোন ত্যাগের বিনিময়ে সৈয়দ মোঃ শাহজাহানকে নির্বাচিত করতে নয়াপাড়াবাসীর প্রতি আহ্বান জানান।
গতকাল সোমবার মধ্যরাতে  মাধবপুর উপজেলার ইটাখোলা সাহেব বাড়ীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল এ কথা বলেন। সৈয়দ মোজাদ্দেত হোসেন দুলাল মিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ এবিএম হুমায়ুন, বক্তব্য রাখেন,সৈয়দ মোঃ শাহজাদা, হিমাংশু চন্দ্র দেব, আব্দুল কদ্দুছ মোম্বার, আব্দুর রশীদ লগুজ, মিলন চন্দ্র শীল, আব্দুর রহিম সর্দার, সফিক মিয়া মেম্বার, বকুল মিয়া মেম্বার, মৌলানা আঃ বাকী, মৌলভী নুরুল ইসলাম, আলম শাহ, মহিলা মেম্বার শ্যামলী রানী দেব, সৈয়দ বাহার ও সৈয়দ জাবের। সমাবেশ পরিচালনা করেন কায়সার আহম্মেদ ও জয়নাল আবেদীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com